২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছাত্রাবাসে কলেজছাত্রের লাশ

গাইবান্ধা শহরের একটি ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 04:08 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বৃহস্পতিবার শহরের সরকারপাড়া এলাকার সমীকরণ ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান।

নিহত মো. মাসুদ রানা (২২) সুন্দরগঞ্জ উপজেলার সীচা মণ্ডলপাড়া গ্রামের শাহ জামাল মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মাসুদ রানার রুমমেট জুয়েল রানা বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাতে খাবার খেয়ে দুজন ঘুমিয়ে পড়ি। মাসুদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সকালে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া দেয় না।

“পরে তার হাত ধরে দেখি হাত শক্ত হয়ে আছে। পরে বিষয়টি ছাত্রাবাসের অন্যদের জানাই।” 

ওসি বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না।”