২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 11:41 AM

Updated : 20 Aug 2022, 01:43 PM

বুধবার রাতে উপজেলার গঙ্গা-কপোতাক্ষ সেচ খালের আট-কপাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল।

তিনি বলেন, পাঁচ ফুট লম্বা অজ্ঞাতপরিচয় যুবকের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে সাদা চেক লুঙ্গি ও গায়ে কালো মোটা শার্ট রয়েছে। লাশটি পচে ওঠায় তাকে আঘাত করা হয়েছিল কি না বোঝা যাচ্ছে না। পাঁচ-ছয় দিন আগে তার মৃত্যু হতে পারে।

লাশটি কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে সেচখালের পানিতে ভেসে আলমডাঙ্গায় এসেছে বলে পুলিশের ধারণার কথা জানান পরিদর্শক রাসেল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হবে বলেও তিনি জানান।