২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের হাত-পা বাধা লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কৃষকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 03:43 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের জানান।

নিহত যতীন্দ্র চৌধুরী (৪২) ওই গ্রামের কিংকর চৌধুরীর ছেলে।

ওসি কাদের বলেন, মঙ্গলবার রাতে খালে যতীন্দ্রের মরদেহ দেখে থানায় খবর দেয়। পুলিশ সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

“প্রতিবেশীর সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করে থাকতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।”