২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিলা কাটার অভিযোগে সাংবাদিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে টিলা কাটার দায়ে সাংবাদিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

নগরীর বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা এ মামলাটি দায়ের করেন।

মামলায় দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুর,সিরাজুল ইসলাম, সেবুল আহমদ ও শফিকুর রহমানসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাইশটিলা এলাকার ‘ক্যাম্প টিলা’ কেটে ৩৬০ শতক জলাভূমি ভরাট করে আবাসিক প্লট তৈরি করা হচ্ছিল।

প্লট বিক্রির জন্য সালাম-মশরুরসহ ছয়জন এই টিলাটি কাটাচ্ছিলেন বলে প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর বলে মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।