১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিতু হত্যায় গ্রেপ্তার মিলন কলেজ থেকে বহিষ্কার

মাদারীপুরের স্কুলছাত্রী নিতু হত্যার ঘটনায় গ্রেপ্তার মিলনকে কলেজ থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

মঙ্গলবার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাকিলুর রহমান সোহাগ এ কথা জানিয়েছেন।

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায়রোববার কালকিনির পূর্ব নবগ্রামে ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৬) হত্যা করা হয়।

ওই ঘটনায় পুলিশ একই এলাকার মিলন মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে মিলন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের মার্কেটিং বিভাগের (সম্মান) ছাত্র ছিলো।

হত্যার ঘটনায় সোমবার আদালতে স্বীকারোক্তি দেয় মিলন।

শাকিলুর রহমান বলেন, নিতু হত্যায় মিলন আদালতে স্বীকারোক্তি দেয় বলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর ম্যানেজিং কমিটি জরুরি সভা করে। এতে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।         

পুরানো খবর:

স্কুলছাত্রী নিতু হত্যায় মিলনের স্বীকারোক্তি

পুরানো খবর:

স্কুলে নিতুর মরদেহ, হত্যাকারীর শাস্তি দাবি

পুরানো খবর:

মাদারীপুরে স্কুলছাত্রীকে ছুরি মেরে হত‌্যা