Published : 19 Sep 2016, 11:25 PM
পুরানো খবর:
স্কুলে নিতুর মরদেহ, হত্যাকারীর শাস্তি দাবিপুরানো খবর:
মাদারীপুরে স্কুলছাত্রীকে ছুরি মেরে হত্যামামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ মৃধা জানান, সোমবার বিকালে মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফৌজিয়া হাফসার আদালতে জবানবন্দি রের্কড করা হয়।
‘প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায়’রোববার কালকিনির পূর্ব নবগ্রামে ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৬) হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ একই এলাকার মিলন মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।রাতে নিতুর বাবা নির্মল মণ্ডল বাদী হয়ে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বায়েজিদ মৃধা বলেন, “মামলার আসামি মিলন মণ্ডল আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি নিতুকে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।”
নিতু হত্যার বিচারের দাবিতে সোমবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।