২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় ট্রলারডুবি, উদ্ধার অর্ধশত

কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলারডুবির পর অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়ানি বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 03:53 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের উত্তর ধুরুং আলী আকবর বলী ঘাটে এম এল উপহার নামের ট্রলারটি ডুবে যায় বলে কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অংসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৫০/৬০ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি কুতুবদিয়ায় আসে। যাত্রী ও মালামাল নামিয়ে সেখান থেকে কুতুবদিয়ার অন্য ঘাটের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ট্রলারটি।

“এ সময় ট্রলারটির একপাশ কাত হয়ে ডুবে যেতে থাকে; ভেতরে থাকা যাত্রীদের কেউ কেউ নেমে যেতে পারলেও আটকে পড়াদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।”

ওসি জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ট্রলারটি উদ্ধার করা গেলে ভিতরে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।