সাংবাদিকদের সঙ্গে ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। সোমবার দুপুরের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্টিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ আবদুত ছবুর, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, জগদীশ চন্দ্র ঘোষ, মো. শাহজাহান, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, পান্না বালা, মাহাবুবুল ইসলাম পিকুল, হাসানউজ্জামান, রেশাদুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
