২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পদ্মায় নেমে মাদ্র্রাসা ছাত্র নিখোঁজ

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

সোমবার দুপুরে লৌহজংয়ের ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লৌহজং থানার ওসি আনিছুর রহমান।

নিখোঁজ মো. রাশেদের (২০) বাড়ি মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজারে। তিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

ওসি বলেন, ছয় বন্ধু ট্রলার ঘাটে গোসল করতে পদ্মা নামে। এ সময় স্রোতের টানে রাশেদ ডুবে যায়।

স্থানীয় জেলেরা জাল ফেলে এবং ট্রলার দিয়ে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।