২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকে ঘোষণা দিয়ে মারমারি, আহত ৫০

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 04:59 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার দুপরে সদর উপজেলার মোগলগাঁও ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, রোববার লামাকাজি বাজারে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে সদর উপজেলার যুগীরগাঁওয়ের এক ব্যবসায়ীকে মারধর করা হয়।

“এ ঘটনার জেরে সোমবার উভয়পক্ষ মাইকে ঘোষণা দিয়ে লামাকাজি ব্রিজ এলাকায় সংঘর্ষে জড়ায়।

“এ সময় দেশি অস্ত্র নিয়ে দুই গ্রামের হাজারো মানুষ প্রতিপক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়।”

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।