২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাঁধ ভেঙে শতাধিক মৎস্য খামারে প্লাবন

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রামের শতাধিক মৎস্য খামারসহ ফসলি জমি তলিয়ে গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার ভোরে আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায় বলে জানান প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন।

তিনি বলেন, সোমবার ভোরে কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ নম্বর পোল্ডার সংলগ্ন এলাকায় প্রায় দেড় শ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

“এতে শতাধিক মাছের ঘেরসহ ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।”

পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে বাঁধ ভেঙেছে বলে চেয়ারম্যান অভিযোগ করেন।

তিনি বলেন, বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে উদ্যোগ নেয়নি।

পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা অফিসের এসও আবুল হোসেন বলেন, নির্বাহী প্রকৌশলী অপূর্বকুমার ভৌমিক ঘটনা অবগত হওয়ার পর উপদ্রুত এলাকা পরিদর্শনে গিয়েছেন।