২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পিকআপের ধাক্কায় নিহত ২

মাগুরা সদর উপজেলায় পিকআপের ধাক্কায় পল্লীবিদ্যুতের কর্মচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 10:54 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলির পারনান্দুয়ালী ব্যাপারিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘনা ঘটে বলে জানান সদর থানার এসআই রিয়াদুল ইসলাম।

নিহতরা হলেন মাগুরা পল্লীবিদ্যুতের মেসেঞ্জার ইব্রাহিম (৩৫) ও মাগুরা সদরের পারনান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামের চা দোকানি আব্দুল কুদ্দুস (৬০)। ইব্রাহিম যশোরের বালিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রিয়াদুল বলেন, “সকাল ৯টার দিকে ইব্রাহিম ও কুদ্দুস মহাসড়ক দিয়ে পৃথক বাইসাইকেলে মাগুরা শহর থেকে পল্লীবিদুৎ অফিসের দিকে যাচ্ছিলেন।

“এ সময় বিপরীতমুখী দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে দুইজনেরই মৃত্যু হয়।”

পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই রিয়াদুল।