গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ সদরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
রোববার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।
নিহত কল্পনা বেগম (৪৫) ছাড়া হতাহত ইজিবাই যাত্রীদের পরিচয় জানা যায়নি। কল্পনা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের শেখ আজিমের স্ত্রী। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ওসি সেলিম রেজা বলেন, বিকাল ৫টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়।
