২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিখোঁজ এক তরুণের লাশ উদ্ধার

ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শনিবার সন্ধ্যায় উপজেলার মধুরচরে মো. তালহার (১৯) লাশ পাওয়া যায় বলে দোহার থানার এসআই মো আব্দুল গণি জানান।

নিহত তালহা পুরান ঢাকার সূত্রাপুরের ধূপখোলা এলাকার মো. মনিরের ছেলে।

বৃহস্পতিবার বিকালে পদ্মা নদীর মৈনট ঘাটে গোসল করতে নেমে পুরান ঢাকার ধূপখোলার বাসিন্দা মো. মিরাজ (১৮) ও মো. তালহা (১৯) নিখোঁজ হন।

এসআই গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের দেওয়া খবরে মধুরচরের পদ্মা নদীর তীর থেকে তালহার লাশ উদ্ধার করে পুলিশ।রাতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুরনো খবর:

দোহারে পদ্মায় নেমে দুই তরুণ নিখোঁজ