২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় আরেকটি ফেরিঘাট অচল, দীর্ঘ যানজট

রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে একটি প্রায় এক সপ্তা বন্ধ থাকা অবস্থায় আরেকটি ঘাট বন্ধ হয়ে গেছে। ঈদযাত্রায় পার হওয়ার অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 10:21 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায় বলে জানান দৌলতদিয়ার বিআইডব্লিউটিএর ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

তিনি বলেন, নদী ভাঙনের কারণে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ঘাটটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া ২ নম্বর ঘাটটি ১১ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে।

“এখন কেবল ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পার করা হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে পাঁচ শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে।”

অন্য একটি ঘাট কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএর স্থানীয় সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, নদীর পাড় ভাঙনের কারণে সড়ক ও জনপথের সংযোগ সড়কটি আংশিক নদীগর্ভে বিলীন হওয়ায় ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে।