২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক

ফেনীর ফুলগাজী উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার ভোরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি-৪-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়েদুর রেজা।

আটককৃতরা হলেন ফুলগাজীর দক্ষিণ নীলক্ষ্মী গ্রামের আব্দুল বারীর ছেলে মো. ইউসুফ (৪৫) ও একই উপজেলার গোসাইপুর গ্রামের আলী আকবরের ছেলে মো. ইয়াকুব আলী (৪৭)।

র‌্যাব কর্মকর্তা ওবায়েদুর বলেন, নোয়াপুর বিওপির বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর গ্রামের মুসলিমপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়।

“এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি ১২০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও সাড়ে ১৪ হাজার টাকাসহ দুইজনকে আটক করে বিজিবি।”

অস্ত্র আইনে মামলার পর আটককৃতদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।