২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ফেনীতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 09:18 AM

Updated : 12 Apr 2022, 02:53 AM

নিহত মো. রিপন শহরের নাসির মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, বুধবার রাতে রামপুর হাফেজ উকিলের বাড়ির পাশের কবরস্থান এলাকায় রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

“স্থানীয়রা গুরুতর অবস্থায় রিপনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করার কথা জানালেও তাদের নাম বলেননি এ পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য রিপনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

রিপনের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে। তার বাবা সেন্টু মিয়া দীর্ঘদিন ধরে ফেনী শহরের তাকিয়া রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।