২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসের ভেতর সহকারীর লাশ

ঢাকার সাভারে একটি বাসের ভেতর থেকে সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 11:09 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

মঙ্গলবার ঈদের দিন সন্ধ্যায় সাভারের গেন্ডা এলাকার পদ্মা পেট্রল পাম্পে থাকা গ্রামীণসেবা পরিবহনের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান।

নিহত মো. টিপু (১৪) পটুয়াখালী জেলার বাউফল থানার হাসনাবাদ গ্রামের জাকির সরদারের ছেলে।

আটক তিনজন হলেন বাসের মালিক শাহিন মিয়া, কন্ডাক্টর জালাল ও বাসের আরেক সহকারী আব্দুল বাতেন।

এসআই বলেন, গেন্ডা এলাকার পদ্মা পেট্রল পাম্পে গ্রামীণ সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভেতরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনা তদন্তের পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান এসআই আসাদুজ্জামান।

এছাড়া বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।