২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে প্রেমঘটিত কারণে হত্যা করা হয়েছে বলে ভাষ্য পরিবারের।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

সোমবার দুপুরে উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া চালতাবাড়ী গ্রাম থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সদর থানার এসআই মাসুদুর রহমান জানান। 

নিহত আব্দুল হামিম শেখ (১৭) গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

হামিমের ভগ্নিপতি নুর ইসলাম বলেন, এক প্রতিপ্রতিবেশীর আত্মীয়ের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হামিমে। সম্প্রতি মেয়েটি ওই বাড়িতে বেড়াতে আসে।

“রোববার সন্ধ্যায় ওই বাড়িতে যায় এবং সেখানে রাতের খাবার খায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।”

তিনি বলেন, “সকালে স্থানীয়রা বাড়ি কাছে বাঁশ বাগানে তার লাশ দেখতে পায়।”

এসআই মাসুদুর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।