২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

সাতদিন আগে নিখোঁজ নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 06:07 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

রোববার উপজেলার ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আব্দুর রউফের (৪৫) লাশ পাওয়া যায়। আব্দুর রউফ ভিতরভাগ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আব্দুর রউফ গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে মঙ্গলবার বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

রউফের আত্মীয় আব্দুল মালেক জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভিতরভাগ সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাদে তার পচা ও গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়।

“লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তার সারা শরীর কালো ও ফোঁসকা পড়া ছিল।”

মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে ওসি জানান।