২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘হিযবুত সদস্য’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 04:14 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী নামের ৩৫ বছর বয়সী ওই যুবককে তারা গ্রেপ্তার করেন।

আলী মৌলভীবাজার এলাকার দুবাই প্রবাসী কবির আহমদের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ ও চট্টগ্রাম কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলে জানান ওসি।

“সে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। মামলার কারণে দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। ঈদ সামনে রেখে তার এলাকায় ফেরার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।”

আলীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।