২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর রেল লাইনে যুবকের লাশ

ফেনীতে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 03:55 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

ফেনী রেলওয়ে (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক মেসবা-উল আলম জানান, শুক্রবার দুপুরে ফেনী রেল স্টেশনের কাছে সহদেবপুর এলাকা থেকে তারা আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করেন।

“নিহতের কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা ছুরি মেরে তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে যায়।”

শুক্রবার রেল লাইনের পাশে ঝোপের মধ্যেই লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।