২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরকে কুপিয়ে হত্যা

নাটোরের গুরুদাসপুরে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 09:49 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার বি-চাপিলা গ্রামে এ ঘটনায় নিহত হন আকবর হোসেন (৫২)।

রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম।

ঘটনার পর পলাতক রয়েছেন আকবরের পুত্রবধূ সেলিনা বেগম।

পুলিশ কর্মকর্তা শফিকুল বলেন, পারিবারিক বিরোধের জেরে শ্বশুর আকবর হোসেনের সঙ্গে পুত্রবধূ সেলিনার বিরোধ ছিল। এনিয়ে মাঝে মধ্যেই তাদের বাক-বিতণ্ডা হত।

“বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে সেলিনা ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”