২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ফরিদপুরে কুমার নদে ডুবে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 07:20 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম আলীপুরে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নিজামউদ্দিন আহমেদ।

মৃত নাজমুস সাকিব (২৫) ওই এলাকার আনিসুর রহমানের ছেলে। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ওসি নিজামউদ্দিন বলেন, কোরবানির জন্য কেনা গরু বাড়ির পাশের কুমার নদে গোসল করাতে নিয়ে যায় সাবিক। এ সময় সে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।