২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মাঠে কৃষকের লাশ

পাবনায় মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 01:33 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

উপজেলার আতাইকুলার একটি মাঠে বৃহস্পতিবার সকালে কৃষক মাহমুদ আলীর (৪০) লাশ পাওয়া যায় বলে আতাইকুলা থানার ওসি গোলাম রসুল জানান।

নিহত মাহমুদ সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়নের আলাকদিয়ার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি গোলাম রসুল জানান, বুধবার বিকালে মাহমুদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে।

“স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে মাহমুদের লাশ উদ্ধার করা হয়।”

ওসির ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো সময় মাহমুদকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাঠে ফেলে যায়। 

লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।