২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পিস্তলসহ একজন আটক

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আমেরিকান পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার দুপুর ২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয় বলে জানান নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান।

আটক গোলাম মোর্শেদ ভুগু (৫২) জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের আফসার আলী ভিকুর ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোর্শেদকে আটক করে।

“এ সময় তার কাছ থেকে একটি অটোমেটিক আমেরিকান ৯এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

এ বিষয়ে নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।