২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 01:37 PM

সিদ্দিকুর রহমান (৪৫) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের বৈদ্যনাথপুর বটতলায় দুর্ঘটনায় পড়েন বলে জানান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, হরিনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান মোটরসাইকেল যোগে নিজ বাড়ি শিবপুর গ্রাম থেকে ঝাউদিয়া যাচ্ছিলেন।

“বৈদ্যনাথপুর বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সিদ্দিকুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।

লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।