২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. শাহ জামাল জানান, ইতোপূর্বে ওই আবেদনের শেষ সময় ছিল ১৬ জুন। পরে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। 

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।