২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 04:40 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

নিহত দুই শিশু হচ্ছে- উপজেলার বারইপটল গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে শারমিন ও বিপ্লব মিয়ার মেয়ে কবিতা।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বারই পটল উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে পুকুরের কাছে খেলার ফাঁকে কোনো সময় শারমিন ও কবিতা পানিতে ডুবে যায়।

“পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”