২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় গরুর হাটে জাল টাকাসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহের শৈলকুপায় একটি গরুর হাট থেকে ছয় হাজার টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

গ্রেপ্তার বেলাল উপজেলার খুলুমবাড়ি গ্রামের পেন্টু বিশ্বাসের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় খুলুমবাড়ি হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

“গরুর হাটে জাল নোট ছড়ানো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৬টা এক হাজার টাকার জালনোটসহ বেলালকে আটক করা হয়।”

এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, বেলালের সহযোগীদের ধরতে চেষ্টা চলছে।