২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 02:12 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ‍উপজেলার শ্যামপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান।

নিহত সম্ভু সূত্রধর (২২) ওই গ্রামের কৃষ্ণধন সূত্রধরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাস্তার জমি নিয়ে শ্যামপুর গ্রামের সুশীল সূত্রধর ও পরিতোষ সূত্রধরের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

“সকালে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরুর পর এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরষ্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে।”

সংঘর্ষের মধ‌্যে ঘটনাস্থলেই সম্ভু মারা যান বলে জানালেও ঠিক কী কারণে তার মৃত‌্যু হয়েছে তা বলতে পারেননি ওসি।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।