মাইক্রোবাস খাদে পড়ে দুই শিশুর মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে দুই শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন আরও চার যাত্রী।
শনিবার সকালে উপজেলার শাক্তা এলাকার ক্রাউন মেলামাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হল উপজেলার বেলনা এলাকার শাহিন (০৪) ও শাওন (০৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের বরাত দিয়েমেডিকেলপুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটিরাস্তার পাশের খাদে পড়ে পানিতে অর্ধেক ডুবে যায়।
এতে ওই গাড়িতে থাকা দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বাচ্চু মিয়া জানান।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই এ কে এম সাইদুজ্জামান জানান, আধডোবা মাইক্রোবাসটি শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি।
