২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সন্দেহভাজন ৩ জেএমবি আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উগ্র মতবাদের বইসহ সন্দেহভাজন তিন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 03:35 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, বুধবার গভীর রাতে উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- উল্লাপাড়ার চাকশা দক্ষিণপাড়ার আবু বক্করের ছেলে ইসরাফিল (২৪), চর মোহনপুর পশ্চিমপাড়ার হাজী আনোয়ার হোসেনের ছেলে রহুল আমিন ওরফে রুহুল (৩২) এবং চর মোহনপুর উত্তরপাড়ার পর্বত আলীর ছেলে মো. আলমাস (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু জিহাদি বই বইসহ ওই তিনজনকে আটক করা হয়।

“আটককৃতদের পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে

তারা জেএমবির সদস্য বলে স্বীকার করেন।”

এরা জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে জেএমবিতে যোগ দেন এবং দলটির জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানান ওসি ওয়াহেদুজ্জামান।