ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
ঠাকুরগাঁও শহরে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাড়ির মালিক আহসান হাবিব রনি জানান, চারটি ঘরের সব আসবাবপত্র, নগদ টাকা, ইলেকট্রনিকস জিনিসপত্র পুড়ে গেছে।
