২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জঙ্গিকে বাড়ি ভাড়া: নুরুউদ্দিন দেওয়ান রিমান্ডে

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় তিন জঙ্গিকে বাড়ি ভাড়া দেওয়ার তথ্য গোপনের মামলায় বাড়িটির মালিক নুরুউদ্দিন দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 06:21 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. সোহেল মিয়া জানান, পুলিশ নুরুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে।

গত শনিবার পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় নুরুদ্দিন দেওয়ানের তিন তলা ভবনের তৃতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযানে ‘নিউ জেএমবির সামরিক প্রধান’ কানাডা প্রবাসী তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন।

ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বাদী হয়ে দুইটি মামলা করেন। নিহত তিন জঙ্গিসহ অজ্ঞাত পরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি এবং বাড়ির ভাড়াটিয়ার তথ্য গোপন করার অভিযোগে ওই বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানকে আসামি করে আরেকটি মামলা করেন।

শনিবার পুলিশ নুরুদ্দিন দেওয়ানসহ ১০ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে নয় জনকে ছেড়ে দিলেও নুরুদ্দিনকে ভাড়াটিয়ার তথ্য গোপন মামলায় গ্রেপ্তার দেখায়।

পুরনো খবর:

নারায়ণগঞ্জের জঙ্গি বাড়ির মালিক গ্রেপ্তার