২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুরোহিতকে লাঞ্ছনার অভিযোগে তরুণ আটক

গাজীপুরের টঙ্গীবাজার কালিমন্দিরের পুরোহিতকে লাঞ্ছিত করার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 12:52 PM

Updated : 12 Apr 2022, 02:46 AM

সোমবার সকালে পুরোহিত অনিল বর্মণকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানান টঙ্গী থানার এএসআই মো. সিদ্দিকুর রহমান।

আটক সঞ্জয় (২৬) জামাই বাজার এলাকার সফিকুল ইসলামের বাড়ির ভাড়াটে গণেশের ছেলে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকায়।

পুলিশ সঞ্জয়কে অসুস্থ বলে ধারণা করছে।

এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পুরোহিত মন্দিরে প্রার্থনা করতে গেলে সঞ্জয় তাকে বাধা দিয়ে শরীরিকভাবে লাঞ্ছিত করেন।

“পরে এলাকাবাসী তাকে পুলিশে দেয়। সঞ্জয় অপ্রকৃতিস্থ বলে মনে হচ্ছে। তিনি নিজের নাম কখনও মোবারক হোসেন কখনও সঞ্জয় বলে জানাচ্ছেন।”