দ্বিতীয় মেয়াদে ডুয়েট উপাচার্য আলাউদ্দিন
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনকে আগামী চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আব্দুল হামিদ তাকে এ নিয়োগ দেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগের এই জ্যেষ্ঠ অধ্যাপক মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা।
