১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 07:46 PM

Updated : 11 Oct 2022, 08:39 PM

পুরানো খবর:

হবিগঞ্জে ৪ শিশু হত্যা: অভিযোগপত্র গ্রহণ

পুরানো খবর:

৪ শিশু হত্যার সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পুরানো খবর:

চার শিশু খুন: নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

এক আসামির বয়স নির্ধারণ নিয়ে জটিলতার কারণে রোববার অভিযোগ গঠন পিছিয়ে দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন।

আগামী ১ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, আসামিপক্ষের দাবি ছিল রুবেল মিয়া অপ্রাপ্ত বয়স্ক। কিন্তু হবিগঞ্জের সিভিল সার্জন তাকে প্রাপ্তবয়স্ক বলে সনদ দেন।

“পরবর্তীতে তারা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবে জানিয়ে আদালতে সময় প্রার্থনা করে আসামিপক্ষ। ফলে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দেওয়া হয়।”

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আটক অটোরিকশা জিম্মায় নেওয়া এবং কারাগারে আটক আসামি আরজু মিয়ার জামিন আবেদন নাকচ করেছে আদালত।

গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে বালু মহাল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। আসামিদের মধ্যে কারাগারে আছেন পাঁচজন এবং পলাতক রয়েছেন তিন জন।