২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাটিচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদরে সেপটিক ট্যাংকের গর্ত খনন করার সময় মাটিচাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

রোববার সয়দাবাদ বিদ্যুৎ প্লান্টের ভিতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকার হোসেন আলীর ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, দুপুরে সয়দাবাদ বিদ্যুৎ প্লান্টের ভিতরে একটি সেপটিক ট্যাংকের জন্য গর্ত করার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক ইউসুফ আলীর মুত্যু হয়।

পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।