২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে গলা কেটে ‘আত্মহত্যার চেষ্টা’

ঠাকুরগাঁও শহরে এক তরুণ গলা কেটে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছে বলে খবর পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2016, 10:07 AM

Updated : 20 Aug 2022, 01:31 PM

আহত আল আমিন (২০) শহরের আদর্শ কলোনির মো. রফিকের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার এসআই গোলাম মর্তুজা পরিবারের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাবার সঙ্গে আল আমিনের ঝগড়া হয়। এ কারণে অভিমান করে রাত ১০টার দিকে নিজের গলায় ছুরি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক সোহেল সরকার বলেন, আল আমিনের শ্বাসনালি কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি পুলিশের নজরে রয়েছে বলে জানান এসআই মর্তুজা।