২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

গাজীপুরের কালীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় ক্ষমতাসীন দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 09:30 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বরুন (৩৫) এবং গাজীপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মো. মোজ্জামেল হক (৪০)

কালীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন জানান, সোমবার গভীর রাতে তাদরে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত ২০ অগাস্ট ১৪/১৫ জনের একটি সশস্ত্র ‘সন্ত্রাসী দল’ বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাবুদ্দিন আহমেদকে (৫২) কুপিয়ে জখম করে।

“এ ঘটনায় সোমবার রাতে চেয়ারম্যানের ভায়রা ভাই মো. জাফর আহমেদ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।”