২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-ঢাকা রুটে নতুনরূপে চিত্রা এক্সপ্রেস

আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত পাঁচটি বগি যোগ করে খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেস নতুনরূপে যাত্রা শুরু করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 02:39 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় খুলনা রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লাল-সবুজ চিত্রা এক্সপ্রেস।

খুলনা রেলস্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম বলেন, সাতটি বগির চিত্রা এক্সপ্রেসে ভারত থেকে আনা আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন পাঁচটি বগি যুক্ত করা হয়েছে।

“এখন থেকে ১২টি বগিতে একবারে ৮৮২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।”

রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান নতুন চিত্রার যাত্রা উদ্বোধন করেন বলে জানান রেল কর্মকর্তা আমিরুল।

তিনি বলেন, খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ জাতীয় পতাকার রঙে আধুনিক সুসজ্জিত নতুন পাঁচটি কোচ চিত্রা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করেছে।

নবরূপের নতুন ট্রেনে প্রথম যাত্রী হতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে তিনি জানান।