২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজির আলী।

নিহত ফেরেজা বেগম (৪০) ওই গ্রামের মোমিন আলীর (৫৫) স্ত্রী।

এএসআই ফজির আলী বলেন, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফেরেজাকে এলোপাতাড়ি মারধর করেন মোমিন আলী। এতে ঘটনাস্থলেই মারা যান ফেরেজা।

“ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের জন্য ফেরেজার মুখে বিষ ঢেলে দিয়ে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালায় স্বামীসহ পরিবারের সদস্যরা।”

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গ্রামের একটি পুকুরে কচুরি পানার মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় মোমিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান।