জামালপুরে সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার
জামালপুরের নরুন্দি রেলস্টেশন থেকে এক সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম।
গ্রেপ্তার আব্দুল কাদির (৩০) সদর উপজেলার চিথলিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের তালিকাভুক্ত সন্দেহভাজন জেএমবি সদস্য আব্দুল কাদির রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।
“সন্দেহজনক ঘোরাফেরা করার খবর পেয়ে পুলিশ তাকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
