২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির নামে ‘প্রতারণা’, আটক ৯

টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগে ঢাকার ধামরাইয়ে নয়জনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

বুধবার উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকার ‘আওয়ার ড্রিম’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয় বলে ধামরাই থানার ওসি রিজাউল হক জানান ।

আটকরা হলেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মালেক (৫৫), অফিস সহকারী ফরিদুর রহমান (৩৮), বাবুল হোসেন (৩৮), জাকির হোসেন (৩০), ফরমান আলী (৩২), আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল খালেক (৩২), শামীম আল মাসুদ (২৮) ও মো. আকাশ (৩৩)।

ওসি রিজাউল বলেন, “ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ‘আওয়ার ড্রিম’ নামে একটি প্রতিষ্ঠান খুলে চাকরির কথা বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয় আটকরা। চটকদার বিজ্ঞাপন দেখে চাকরি নিতে আসাদের কাছ ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় তারা।”

“প্রতারিত কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার সেখানে অভিযান চালানো হয়।”