০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা মিলনের বিরুদ্ধে পরোয়ানা

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা এহসানুল হক মিলনসহ ২১ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে চাঁদপুরের একটি আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন।

এহসানুল হক মিলন চার দলীয় জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইয়েদুল ইসলাম জানান, যানবাহন ভাংচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মিলনের বিরুদ্ধে ২০১৩ সালে কচুয়া থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে মিলনসহ বিএনপির ২১ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

ওই মামলায় নির্ধারিত দিনে কোনো আসামি হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান তিনি।