বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
গোপালগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মুকসুদপুর উপজেলার পাঁচড়া গ্রামে এ ঘটনায় জাহিদ শেখ নিহত হন বলে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান।
এ ঘটনায় জাহিদের বড় ভাই ওমর আরী শেখকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন,পারিবারিক কলহের জেরে ওমর আলীর স্ত্রীকে গালিগালাজ করেন জাহিদ। এতে উত্তেজিত হয়ে ওমর ছোট ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
