২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 12:32 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (২৫) দিনাজপুরের বিরল উপজেলার তারাবাড়ির রমজান আলীর ছেলে। তিনি দক্ষিণ সালনায় প্রো-মেকার সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন।

নাওজোর মহাসড়ক ফাঁড়ির এসআই মো. আরিফ হোসেন ভুঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে এবিসি চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি বাস মনিরকে চাপা দেয়।

“এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টার দিকে মারা যান।”

বিক্ষুদ্ধ এলাকাবাসী ও সহকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয় বলে জানান তিনি।