২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় জরিমানা

শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 08:08 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

সোমবার দুপুরে শ্রীমঙ্গল পুরানবাজারের ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকে এ অভিযান চালানো হয় বলে সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল জানান।

জাতির জনক বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের দিন ১৫ অগাস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকে।

সহকারী কমিশনার বলেন, শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় ওই প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।