নোয়াখালীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ পৌরসভার কলেজ রোড়ে এই ঘটনা ঘটে।
মৃত সাইমুম (৫) চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হক জাবেদের মেয়ে। তার মা গৃহকর্মীর কাজ করেন।
বেগমগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, সকালে শিশু সাইমুমকে নিয়ে তার মা গৃহকর্মীর কাজে নাহার মঞ্জিলে যান। শিশুটি বাসার সামনে খেলছিল।
“কোনো এক ফাঁকে শিশুটি বাসার পাশে সেপটিক ট্যাংকের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায়।”
ওসি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
